কবিতা — আকুল হলি কেন বকুল বনের পাখি

রবিবার, ২০ জুলাই ২০২৫ গান

আকুল হলি কেন বকুল বনের পাখী
দেখেছিস তুইও নাকি প্রিয়ার ডাগর আঁখি।।
মধু ও বিষ মেশা
সেই সে আঁখির নেশা
তোরে করেছে পাগল, তাই কি এত ডাকাডাকি।।

চোখে পড়িলে বালি জ্বালাতে জ্বলিয়া মরি
চোখে যাহার পড়েছে চোখ সে বাঁচে কেমন করি।
ফরাই আঁখি যেদিক পানে
তারই আঁখি মনে আনে,
বলিস পাখি দেখা হলে প্রাণ শুধু আছে বাকি।।

১৭৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা