আমি মহাভারতী শক্তি-নারী।
আমি কৃশ-তনু অসিলতা,
স্বাহা আমি তেজ-তরবারি।।
আমি আশা-দীপ, জ্যোতি,-
আমি কল্যাণ, সাম্য, প্রেম, সংহতি,
আমি ভবনে করুণা-কোমল
আমি ভুবনের সর্ব দ্বন্দ্ব সংহারি।।
আমি শান্ত উদাসীন মেঘে আনি বর্ষণ-বেগ
আমি তড়িৎলতা,
পরাজিত পৌরুষে জাগায়ে তুলি
দূর করি নিরাশা দুর্বলতা।
আমি গার্গেয়ী মৈত্রেয়ী ভাগবতী শক্তি,
আমি দারুণ আলোক আনিব বিশ্বে
তিমির বিদারি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন