আমি পথ-মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
গোপন অশ্রু-সম রাতের নয়ন-পাতে।।
দেবতা চাহে না মোরে
গাঁথে না মালার ডোরে
অভিমানে তাই ভোরে
শুকাই শিশির সাথে।।
মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা
আমার কামনা ছিল মালা হয়ে ঝরে পড়া।
ভালোবাসা পেয়ে যদি
আমি কাঁদিতাম নিরবধি
সে-বেদনা ছিল ভালো, সুখ ছিল সে-কাঁদাতে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
রহমান জুয়েল
শুভ জন্মদিন! 🎈
জালাল উদ্দিন রুমি
শুভ জন্মদিন! 🎈