আমি শ্রান্ত হয়ে আসব যখন পড়ব দোরে ট’লে,
আমার লুটিয়ে-পড়া দেহ তখন ধর্বে কি ঐ কোলে?
বাড়িয়ে বাহু আসবে ছু’টে?
ধরবে চেপে পরান-পুটে?
বুকে রেখে চুম্বে কি মুখ
নয়ন-জলে গ’লে?
আমি শ্রান্ত হয়ে আসব যখন পড়ব দোরে টলে!
তুমি এতদিন যা দুঃখ দিয়েছ হেনে অবহেলা,
তা ভুলবে না কি যুগের পরে ঘরে-ফেরার বেলা?
বলো বলো জীবন-স্বামি,
সেদিনও কি ফির্ব আমি?
অন্তকালেও ঠাঁই পাব না
ঐ চরণের তলে?
আমি শ্রান্ত হয়ে আসব যখন পড়্ব দোরে টলে!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন