কবিতা — আশীর্বাদ

শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ বিবিধ কবিতা

আপনার ঘরে আছে যে শত্রু
তারে আগে করো জয়,
ভাঙো সে দেয়াল, প্রদীপের আলো
যাহা আগুলিয়া রয়।
অনাত্বীয়রে আত্বীয় করো,
তোমার বিরাট প্রাণ
করে না কো যেন কোনোদিন কোনো
মানুষে অসম্মান।
সংসারের মিথ্যা বাঁধন
ছিন্ন হোক আগে,
কবে সে তোমার সকল দেউল
রাঙিবে আলোর রাগে।

১৭০৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্যসমূহ

  1. কবি আজহারুল ইসলাম তালহা - রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

    অনেক সুন্দর একটি কবিতা

    উত্তর দিন

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা