কবিতা — বক্ষে আমার কাবার ছবি

শনিবার, ১৯ জুলাই ২০২৫ গান, ধর্মীয় কবিতা

বক্ষে আমার কাবার ছবি,
চক্ষে মোহাম্মদ রসুল।
শিরোপরি মোর খোদার আরশ
গাই তারই গান পথ-বেভুল।।

লায়লির প্রেমে মজনুঁ পাগল
আমি পাগল ‘লা-ইলা’র;
প্রেমিক দরবেশ আমায় চেনে,
অরসিকে কয় বাতুল।।

হৃদয়ে মোর খুশির বাগান
বুলবুলি তায় গায় সদাই,
ওরা খোদার রহম মাগে
আমি খোদার ইশ্‌ক চাই।।

আমার মনের মসজিদে দেয়
আজান হাজার ‘মোয়াজ্জিন’,
প্রাণের ‘লওহে’ কোরান লেখা
রুহ পড়ে তা রাত্রিদিন।

খাতুনে-জিন্নত আমার মা,
হাসান হোসেন চোখের জল,
ভয় করি না রোজ-কিয়ামত
পুল-সিরাতের কঠিন পুল।।

১৩১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা