বল রাঙাহংস-দূতী তার বারতা।
দাও তার বিরহ-লিপি, বল, সে কোথা।।
কেমনে কাটে তার অলস-বেলা
আজো কি গাঙের ধারে কাঁদে একেলা,
দু’জনের আশা-তরী ডুবিল যথা৷৷
দীপ জ্বলেনি কি কেউ তাহার ঘরে
ভাঙা ঘর বেঁধেছে কি নূতন করে।
দেখা হলে তারে কহিও নিরালায়
আমি মরিয়াছি, মোর প্রেম মরেনি হায়
(মোর) অন্তরে সে আজো অন্তর-দেবতা।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
রহমান জুয়েল
শুভ জন্মদিন! 🎈
জালাল উদ্দিন রুমি
শুভ জন্মদিন! 🎈