চৈতী হাওয়ার মাতন লাগে
হলুদ চাঁপার ডালে ডালে।
তালিবনে বাজে তারি করতালি তালে তালে।।
ভ্রমরু-মুখে গুনগুনিয়ে
যায় মৃদু তার সুর শুনিয়ে
শুকনো পাতার মর্মরে তার
নুপুর বাজে রুনঝুনিয়ে।
ফুলে পাতায় রং মাখায় সে
ফিকে পুঁজ নীলে লালে
ওড়ে তাহার রঙের নিশান
প্রজাপতির পাখার পালে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন