চপল আঁখির ভাষায়, হে মীনাক্ষী, কয়ে যাও-
না-বলা কোন বাণী বলিতে চাও।।
আড়ি পাতে নিঝ্ঝুম বন
আঁখি তুলি’ চাহিবে কখন?
আঁখির তিরস্কারে ঐ বন-কান্তারে
ফুল ফোটাও।।
নিটোল আকাশ টোল খায়
তোমারি চাওয়ায় হে মীনাক্ষী,
নদীজলে চঞ্চল সফরী লুকায়-
হে মীনাক্ষী।
ওই আঁখির করুণা
ঢালো রাগ অরুণা,
আঁখিতে আঁখিতে ফুল-রাখী বেঁধে দাও।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী