দে দোল, দে দোল
ওরে দে দোল, দে দোল
জাগিয়াছে ভারত-সিন্ধু-তরঙ্গে কল-কল্লোল!
পাষাণ গলেছে রে, অটল টলেছে রে,
জেগেছে পাগল রে, ভেঙেছে আগল
দে দোল, দে দোল।।
বন্ধন ছিল যত, হল খানখান রে
পাষাণ-পুরীতে ডাকে জীবনেরি বান রে,
মৃত্যু-ক্লান্ত আজি কুড়াইয়া প্রাণ রে
দুর্মদ-যৌবন আজি উতরোল।
দে দোল দে দোল
ওরে দে দোল, দে দোল।।
অভিশাপ-রাত্রির আয়ু হল ক্ষয় রে
আর নাহি অচেতন, আর নাহি ভয় রে,
আজও যাহা আসেনি আসিবে সে জয় রে
আনন্দ ডাকে দ্বারে, খোল দ্বার খোল রে।
দে দোল, দে দোল
ওরে দে দোল, দে দোল।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন