দক্ষিণ সমীরণ সাথে
বাজো বেণুকা
মধু মাধবী সুরে চৈত্র-পূর্ণিমা রাতে
বাজো বেণুকা।।
বাজো শীর্ণা স্রোত নদী-তীরে
ঘুম যবে নামে বন ঘিরে
যবে ঝরে এলোমেলো বায়ে ধীরে
ফুল-রেণুকা।।
মধু-মালতী-বেলা-বনে ঘনাও নেশা
স্বপন আনো জাগরণে মদিরা মেশা।
মন যবে রহে না ঘরে
বিরহ-লোকে সে বিহরে
যবে নিরাশার বালুচরে
ওড়ে বালুকা।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন