এলো এলো রে ঐ সুদূর বন্ধু এলো।
এলো পথ চাওয়া এলো হারিয়ে পাওয়া
মনের আঁধার দূরে গেলো
ঐ বন্ধু এলো।।
এলো চঞ্চল বন্যার ঢল
মন্থর স্রোত-নীড়ে,
এলো শ্যামল মেঘ-মায়া
তৃষিত গগন ঘিরে।
তার পলাতকা মৃগে বন ফিরে পেল।।
এলো পবনে চঞ্চল বিহ্বলতা
যেন শান্ত ভবনে এলো সারা ভুবনের কল-কথা।
অলি গুঞ্জরি কয়, জাগো বন-বীথি
ডাকে দখিনা মলয়- এলো এলো অতিথি।
বাজে তোরণ-দ্বারে বাঁশরী-গীতি
দুখ-নিশি পোহাল আঁখি মেল।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন