হাসে আকাশে শুকতারা হাসে
অরুণ-রঞ্জনী-ঊষার পাশে।।
ওকি ঊষসীর সাথী
বাসর ঘরে জাগে রাতি,
ওকি সখীর মনের কথা জানে আভাসে।।
হাসির ছটায় ওর আঁখি কেন নাচে,
রবির রথের ধ্বনি ওকি শুনিয়াছে।
ও কেন দিবা আসিবার আগে
শ্রান্ত বধূর ঘুম ভাঙে।
ওকি ধরার সূযমুখী ফুটেছে নভে-
প্রিয়তমে প্রথম দেখার আশে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন