কবিতা — সতী–হারা উদাসী ভৈরব কাঁদে

সোমবার, ২১ জুলাই ২০২৫ গান

সতী-হারা উদাসী ভৈরব কাঁদে
বিষাণ ত্রিশূল ফেলি
গভীর বিষাদে।।

জটাজুটে গঙ্গা,
নিস্তরঙ্গা
রাহু যেন গ্রাসিয়াছে
ললাটের চাঁদে।।

দুই করে দেবী-দেহ
ধরি বুকে বাঁধে,
রোদনের সুর বাজে
প্রণব নিনাদে।

ভক্তের চোখে আজি
ভগবান শঙ্কর-
সুন্দরতর হল-
পড়ি মায়া-ফাঁদে।।

১৬৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা