যাও মেঘদূত, দিও প্রিয়ার হাতে
আমার বিরহ-লিপি লেখা কেয়া-পাতে।।
আমার প্রিয়ার দিরঘ নিশাসে
থির হয়ে আছে মেঘ যে-দেশেরি আকাশে।।
আমার প্রিয়ার ম্লান মুখ হেরি
ওঠে না চাঁদ আর যে-দেশে রাতে।।
পাইবে যে-দেশে কুন্তল-সুরভি বকুল ফুলে
আমার প্রিয়া কাঁদে এলায়ে কেশ সেই মেঘনা-কূলে।
স্বর্ণলতার সম যার ক্ষীণ করে
বারে বারে কঙ্কণ চুড়ি খুলে পড়ে
মুকুল বয়সে যথা বরষার ফুলদল
বেদনায় মুরছিয়া আছে আঙিনাতে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন