কে এলে হংস-রহে, কোথা যাও
তার লিপি এনেছ কি? দাও মোরে দাও।।
যার বিরহে মোর রিদয়-কমল
অশ্রু-সরসী-নীরে কাঁপে টলমল।
শুনেছি তার সাথে তুমি কথা কও
কার কথা হয় সেথা- শোনাও শোনাও।।
আনন্দ-দূত তুমি লিপি আন নাই?
দেখিতে কি আসিয়াছ- কত দুখ পাই?
সে এত প্রেম দিয়ে কেন লুকিয়ে থাকে
কেন দেখা দেয় না এত যে ডাকে।
কেন মোর আর ভালো লাগে না কিছুই?
মনে করে বলো যদি তার দেখা পাও।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন