কেন ফুটালে না ভীরু এ মনের কলি?
জয় করে কেন নিলে না আমারে,
কেন তুমি গেলে চলি।।
ভাঙিয়া দিলে না কেন মোর ভয়
কেন ফিরে গেলে শুনি অনুনয়?
কেন সে বেদনা বুঝিতে পার না
মুখে যাহা নাহি বলি।।
কেন চাহিলে না জল নদী-তীরে এসে
অকরুণ অভিমানে চলে গেলে
মরু-তৃষ্ণার দেশে।
ঝোড়ো হাওয়া ঝরা পাতারে যেমন
তুলে নেয় তার বক্ষে আপন
কেন কাড়িয়া নিলে না তেমনি করিয়া
মোর ফুল-অঞ্জলি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন