কাজী নজরুল ইসলাম

কবিতা - কেন কাঁদে পরান কি বেদনায় কারে কহি

কাজী নজরুল ইসলাম
বুধবার, ১৬ জুলাই ২০২৫ বিরহের কবিতা

কেন কাঁদে পরান কি বেদনায় কারে কহি।
সদা কাঁপে ভীরু হিয়া রহি’ রহি’।।

সে থাকে নীল নভে আমি নয়ন-জল-সায়রে
সাতাশ তারার সতীন-সাথে সে যে ঘুরে মরে,
কেমনে ধরি সে চাঁদে রাহু নহি।।

কাজল করি’ যারে রাখি গো আঁখি-পাতে,
স্বপনে যায় সে ধুয়ে গোপনে অশ্রু-সাথে!

বুকে তায় মালা করি’ রাখিলে যায় সে চুরি
বাঁধিলে বলয়-সাথে মলয়ায় যায় সে উড়ি’
কি দিয়ে সে উদাসীর মন মোহি’।।

পরে পড়বো
১৭৬
মন্তব্য করতে ক্লিক করুন