কবিতা — ক্ষত হৃদয় যেমন চাহে,

শনিবার, ০৭ জুন ২০২৫ বিবিধ কবিতা

ক্ষত হৃদয় যেমন চাহে,
হয় যদি গো, তেমনিটি হোক।
নয় উড়ে যাক হৃদয়-বিহগ
অলখ-বিহার আত্মার লোক।
আজও খোদার দরগাতে গো
এতটুকু ভরসা রাখি,
সকল দুয়ার খুলবে গো তার
ভাগ্যদেবীর স্বর্গ অ-শোক।।

১৪৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা