মন কেন উদাসে।
(এই) ফাগুন-বাতাসে।।
যাহারে না পাইনু কভু এ জীবনে,
সে কেন গো কাঁদাতে আসে নিতি স্মরণে।
কুসুমের গন্ধে গো
তারই সুবাস ভাসে।।
কেন এ সমীরে
সে আসে ফিরে ফিরে,
নয়ন-নদী তীরে
কেন জল উছাসে।।
মন কেন উদাসে।
(এই) ফাগুন-বাতাসে।।
যাহারে না পাইনু কভু এ জীবনে,
সে কেন গো কাঁদাতে আসে নিতি স্মরণে।
কুসুমের গন্ধে গো
তারই সুবাস ভাসে।।
কেন এ সমীরে
সে আসে ফিরে ফিরে,
নয়ন-নদী তীরে
কেন জল উছাসে।।