কবিতা — মরুর ধূলি উঠল রেঙে রঙিন গোলাপ-রাগে

শনিবার, ১৯ জুলাই ২০২৫ গান, ধর্মীয় কবিতা

মরুর ধূলি উঠল রেঙে রঙিন গোলাপ-রাগে।
বুলবুলিরা গেয়ে মক্কার গুলবাগে।।

খোদার প্রেমের কোন দিওয়ানা
দ্বারে দ্বারে দেয় রে না,
নবীন আশার আলো পেয়ে ঘুমন্ত সব জাগে।।

এ কোন তরুণ প্রেমিক এলো কাবার অঙ্গনে,
সবুজ পাতার নিশান দোলায় শুকনো খেজুর বনে।।

এলো নব দ্বীনের নকিব
চির-চাওয়া খোদার হবিব,
নিখিল পাপী তাপী যাঁহার পায়ের পরশ মাগে।।

১৪১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা