কবিতা — নিশি নিঝুম ঘুম নাহি আসে

রবিবার, ২০ জুলাই ২০২৫ গান

নিশি নিঝুম, ঘুম নাহি আসে
হে প্রিয়, কোথা তুমি দূর প্রবাসে।
বিহগী ঘুমায় বিহগ-কোলে
ঘুমায়েছে ফুলমালা শ্রান্ত আঁচলে
ঢুলিছে রাতের তারা চাঁদের পাশে।।

ফুরায় দিনের কাজ,
ফুরায় না রাতি
শিয়রের দীপ হায়
অভিমানে নিভে যায়
নিভিতে চাহে না নয়নের বাতি।

কহিতে নারি কথা তুলিয়া আঁখি
বিষাদ-মাখা মুখ গুন্ঠনে ঢাকি,
দিন যায় দিন গুণে, নিশি যায় নিরাশে।।

১৮৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা