ও কে মুঠি মুঠি আবীর কাননে ছড়ায়
রাঙা হাসির পরাগ-ফুল আননে ঝরায়।।
তার রঙের আবেশ লাগে চাঁদের চোখে
তার লালসার রঙ জাগে রাঙা অশোকে
তার রঙিন নিশান দোলে কৃষ্ণচূড়ায়।।
তার পুষ্পধনু দোলে শিমূল-শাখায়
তার কানা কাঁপে গো ভোমরা-পাখায়
সে খোঁপাতে বেলফুলের মালা জড়ায়।।
সে কুসমী শাড়ি পরায় নীল-বসনায়
সে আঁধার মনে জ্বালে লাল রোশনাই
সে শুকনো বনে ফাগুন আগুন ধরায়।।v
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন