কাজী নজরুল ইসলাম

কবিতা - ওরে ও চাঁদ! উদ্য হলি কোন জোছনা দিতে

কাজী নজরুল ইসলাম
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ গান, ধর্মীয় কবিতা

(ওরে) ও চাঁদ! উদয় হলি কেন জোছনা দিতে!
(দেয়) অনেক বেশি আলো আমার নবির পেশানীতে।।
(ওরে) রবি! আলোক দিস যতো তুই দগ্ধ করিস ততো,
আমার নবি স্নিগ্ন শীতল কোটি চাঁদের মতো,
(সে) নাশ করেছে মনের আঁধার ঈষৎ হাসিতে।।

(ওরে) আসমান! তুই সুনীল হলি জানি কেমন করে,
আমার নবির কালো চোখের একটু নীল হরে।
(ওরে) তারা! তোরা জ্যোতি পেলি নবির চাউনিতে।।

(ওরে) বসরা গোলব! অনেক বেশি খোশবু তোদের চেয়ে
সেই ধূলিতে মোর নবিজি যেতেন যে-পথ বেয়ে।
সেই বারতা ফুলকে শোনায় বুলবুলি সঙ্গীতে।।

পরে পড়বো
১১৮
মন্তব্য করতে ক্লিক করুন