ওরে শুভ্রবসনা রজনীগন্ধ্যা, বনের বিধবা মেয়ে।
হারানো কাহারে খুঁজিস নিশীথ-আকাশের পানে চেয়ে।।
ক্ষীণ তনুলতা বেদনা-মলিন
উদাস মূরতি ভূষণ-বিহীন
তোরে হেরি ঝরে কুসুম-অশ্রু বনের কপোল বেয়ে।।
তুই লুকায়ে কাঁদিস রজনী জাগি সবাই ঘুমায় যবে
বিধাতারে যেন বলিস ‘দেবতা গো, আমারে লইবে কবে?’
করুণ-শুভ্র ভালোবাসা তোর
সুরভি ছড়ায় সারা নিশিভোর
প্রভাত বেলায় লুটাস ধূলায় যেন কারে নাহি পেয়ে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন