পিয়াল ফুলের পিয়ালায় বঁধু
অন্তর-মধু ঢেকে পিয়াব তোমায়।
অচিব হৃদয়ে মাধবী-কুঞ্জ
বাহিরে ফাগুন যদি যেতে চায়।।
বেল-ফুল যায় যদি ঝরে
প্রেম-ফুল দিব ডালি ভরে
নিশি জেগে আমি গান শোনাব
বনের বিহগ যদি মাগে বিদায়।।
আর যদি নাহি বহে দখিনা বাতাস
বঁধু অঞ্চলে আছে মোর, আছে কেশ-পাশ।
যায় যদি ডুবে যাক চৌতালী চাঁদ
আমার চাঁদ যেন চলে নাহি যায়।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন