রুম্ ঝুম্ রুম ঝুম্ কে বাজায়-
জল-ঝুমঝুমি।
চমকিয়া জাগে-
ঘুমন্ত বনভূমি।।
দুরন্ত অরণ্যা গিরিনির্ঝরিণী
রঙ্গে সঙ্গে লয়ে বনের হরিণী।
শাখায় শাখায় ঘুম ভাঙায়
ভীরু মুকুলের কপোল চুমি।।
কুহু কুহু কুহরে পাহাড়ি কুহু-
পিয়াল-ডালে
পল্লব-বীণা বাজায় ঝিরিঝিরি সমীরণ
তারি তালে তালে।
সেই জল-ছলছল সুরে জাগিয়া,-
সাড়া দেয়, বন-পারে
সাড়া দেয়- বাঁশী রাখালিয়া,-
পল্লীর প্রান্তর ওঠে শিহরি,
বলে- ‘চঞ্চলা, কে গো তুমি?’
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী