সেদিনও বলেছিলে এই সে ফুলবনে
আবার হবে দেখা ফাগুনে তব সনে।।
ফাগুন এলো ফিরে লাগে না মন কাজে
আমার হিয়া ভরি, উদাসী বেণু বাজে
শুধাই তব কথা দখিনা সমীরণে।
শপথ ভুলিয়াছ বন্ধু, ভুলিলে পথ কি গো,
বারেক দিয়ে দেখা লুকালে মায়া-মৃগ।
আঁচলে ফুল লয়ে হল না মালা গাঁথা
আসার পথ তব ঢাকিল ঝরা পাতা
পূজার চন্দন শুকালো অঙ্গনে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন