কবিতা — সুরা কাফেরুন

শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ধর্মীয় কবিতা

শুরু করিলাম নামে সেই আল্লার,
আকর যে সব দয়া কৃপা করুণার।

বল, হে বিধর্মীগন, তোমরা যাহার
পূজা কর, – আমি পূজা করি না তাহার।
তোমরা পূজ না তাঁরে আমি পূজি যাঁরে,
তোমরা যাহারে পূজ – আমিও তাহারে
পূজিতে সম্মত নই। তোমরাও নহ
প্রস্তুত পূজিতে, যাঁরে পূজি অহরহ।
তোমার ধর্ম যাহা তোমাদের তরে,
আমার যে ধর্ম র’বে আমারি উপরে।

৩০২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা