কবিতা — সুরা নাস

শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ধর্মীয় কবিতা

(শুরু করিলাম) ল’য়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।

বল, আমি তাঁরি কাছে মাগি গো শরণ
সকল মানবে যিনি করেন পালন।
কেবল তাঁহারি কাছে – ত্রিভুবন মাঝ
সবার উপাস্য যিনি রাজ- অধিরাজ।
কুমন্ত্রণা দানকারী “খান্নাস” শয়তান
মানব দানব হ’তে চাহি পরিত্রাণ।

২২৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা