কবিতা — তোমায় যেমন করে ডেকেছিল আরব মরুভূমি

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ গান, ধর্মীয় কবিতা

তোমায় যেমন করে ডেকেছিল আরব মরুভূমি!
ওগো আমার নবি প্রিয় আল আরবি
তেমনি করে ডাকি যদি আসবে নাকি তুমি।।

যেমন কেঁদে দজলা ফোরাত নদী
ডেকেছিল নিরবধি,
হে মোর মরুচারী নবুয়তধারী
তেমনি করে কাঁদি যদি আসবে নাকি তুমি।।

যেমন মদিনা আর হেরা পাহাড়
জেগেছিল আশায় তোমার
হে হজরত মম হে মোর প্রিয়তম
তেমনি করে জাগি যদি আসবে না কি তুমি।।

মজলুমেরা কাবা ঘরে
কেঁদেছিল যেমন করে,
হে আমিনা-লালা, হে মোর কমলিওয়ালা,
তেমনি করে চাহি যদি আসবে নাকি তুমি।।

২৪৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা