তোমাদের দান তোমাদের বাণী
পূর্ণ করিল অন্তর।
তোমাদের রস-ধারায় সিনানি
হল তনু শুচি সুন্দর।।
শান্ত উদার আকাশের ভাষা
মলিন মর্তে অমৃত-পিপাসা
দিলে আনি, দিলে অভিনব আশা
গগন-পবন-সঞ্চর।।
বুলায়ে মায়ার অঞ্জন চোখে
লয়ে গেলে দূর কল্পনা-লোকে,
রাঙাল কানন পলাশে অশোকে,
তোমাদের মায়া-মন্তর।।
ফিরদৌসের পথ-ভোলা পাখি
আনন্দলোকে গেলে সবে ডাকি,
ধূলি-ম্লান মন গেলে রঙে মাখি
ছানিয়া সুনীল অম্বর।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন