কবিতা — তোমার বুকের ফুলদানিতে ফুল হব বঁধু আমি

সোমবার, ২১ জুলাই ২০২৫ গান

তোমার বুকের ফুলদানিতে ফুল হব বঁধু আমি
শুকাতে হয় শুকাইব ঐ বুকে ক্ষণেক থামি’।।

ঐ নয়নের জ্যোতি হব, তিল হব ঐ কপোলের
দুলব মণির মালা হয়ে ঐ গলে দিবস-যামি।।

অঙ্গে তোমার রূপ হব গো, ধূপ হব মিলন-রাতে,
গহীন ঘুমে স্বপন হব, জল হব নয়ন-পাতে।।

তোমার প্রেমের সিংহাসনে রানী হব, হে মোর রাজা।
চরণতলের ধূলি হব, হে আমার জীবন-স্বামী।।

৩০৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা