কবিতা — তুমি সারাজীবন দুঃখ দিলে

বুধবার, ২৩ জুলাই ২০২৫ গান, বিরহের কবিতা

তুমি সারাজীবন দুঃখ দিলে
তব দুঃখ দেওয়া কি ফুরাবে না।
যে ভালোবাসায় দুঃখে ভাসায়
সে কি আশা পূরাবে না।।

মোর জনম গেল ঝুরে ঝুরে
লোকে লোকে ঘুরে ঘুরে
তব স্নিগ্ধ পরশ দিয়ে কি নাথ
দগ্ধ হিয়া জুড়াবে না।।

তুমি অশ্রুতে যে-বুক ভাসালে
সেই বক্ষে এস দিন ফুরালে।
তুমি আঘাত দিয়ে ফুল ঝরালে
হাত দিয়ে কি কুড়াবে না।।

২১৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা