কবিতা — উম্মত আমি গুনাহ্গার

শুক্রবার, ১১ জুলাই ২০২৫ গান, ধর্মীয় কবিতা

উম্মত আমি গুনাহ্গার
তবু ভয় নাহি রে আমার।
আহ্মদ আমার নবী
যিনি খোদ হাবীব খোদার।।

যাঁহার উম্মত হতে চাহে সকল নবী,
তাঁহারই দামন ধরি
পুলসরাত হব পার।।

কাঁদিবে রোজ-হাশরে সবে
যবে নফসি-য়্যা-নফসি রবে,
য়্যা উম্মতি বলে একা
কাঁদিবেন আমার মোখতার।।

কাঁদিবেন সাথে মা ফাতেমা
ধরিয়া আর্শ আল্লার
হোসায়নের খুনের বদলায়
মাফি চাই পাপী সবাকার।।

দোজখ হয়েছে হারাম
যেদিন পড়েছি কলেমা
যেদিন হয়েছি আমি
কোরানের নিশান-বর্দার ।।

১৩৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা