কবিতা — বাঙালির পিতার নাম শেখ মুজিবর

বাংলাদেশের একটি গ্রামের নাম টুঙ্গিপাড়া
একটি নদীর নাম মধুমতী,
একটি ফুলের নাম শেখ মুজিব;

এই মুজিব আমার স্বাধীনতা
মুজিব আমার বাংলাদেশ,
মুজিব আমার লাল গোলাপ;

মুজিব আমার ভালোবাসা
মুজিব আমার প্রথম প্রেম,
মুজিব আমার বাংলা বই;

মুজিব আমার সোনার বাংলা

মুজিব আমার গীতবিতান,

মুজিব আমার ৭ই মার্চ;
মহাদেব সাহা
মহাদেব সাহা

বাঙালি আমার নাম
আমি লিখি বাংলা অক্ষর,
বাঙালির পিতার নাম শেখ মুজিবর।

৫৮৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা