কবিতা — বৃষ্টি হলে

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ প্রেমের কবিতা

বৃষ্টি হলে মনে হয় তার কাছে যাই
ফুটে উঠি, সমস্ত কোরক মেলে ধরি
আর কোনো ব্যবধান দূরত্ব রাখি না
একেবারে শরীরে শরীরে মিশে যাই ;

বৃষ্টি হলে মনে হয় তার কাছে যাই
তার বুকে ঝরে যাই এই ঝরাপাতা,
আর কোনো ব্যবধান দূরত্ব রাখি না
একেবারে শব্দে গন্ধে এক হয়ে যাই ।

বৃষ্টি হলে ইচ্ছে করে তার কাছে যাই
ফুটে উঠি, সমস্ত কোরক মেলে ধরি,
আর কোনো অন্তরাল দূরত্ব রাখি না
হয়ে যাই ব্যবধানহীন এই জলধারা ।

৩৪২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা