কবিতা — তোমারই কথা ও গানে

বুধবার, ১৮ জুন ২০২৫ প্রেমের কবিতা

তোমার গানেই আমি ভরে তুলি নির্জন দুপুর
তোমার প্রতিটি বাক্যে পাই আমি জীবনের সুর,
এখনো তুমিই এই অন্ধকারে জ্বালো মাত্র আলো
তোমাকেই ডাকি আমি,
তোমাকেই বাসি আজো ভালো।
তোমার দেহেই দেখি ফুটে আছে অনন্তের ফুল
আর কী চাওয়ার থাকে পেলে এই জুঁই বা বকুল !

তোমারই সৌগন্ধে আমি ভরে রাখি আমার জীবন
তোমার সান্নিধ্য পেলে ভুলে যাই এই নির্বাসন,
তোমারই কথা ও গানে ভরে রাখি বিষণ্ণ দুপুর
তোমারই চোখেই দেখি ছায়াময় স্নিগ্ধ মধুপুর ।

২০০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা