গল্প — বৈশাখ

রবিবার, ১৪ জুন ২০২৬ বিরহ, ভালোবাসা

এসো হে বৈশাখ এসো হে বৈশাখ।
চৈত্র শেষ হওয়ার একটু আগ থেকেই হয়তো বলা শুরু করে এসো হে বৈশাখ এসো হে বৈশাখ আমার জিবনও পাল্টে দিয়ে যাও।
আমি ঢাকা থাকি রিকশা চলায়।
ছোট একটা ঘর ভাড়া নিয়েছি টিনের ছাউনি পাঁচ শত টাকা মাস ভাড়া।
আমার নতুন সংসার।
আমার একটা মেয়ে আছে। ওর নাম আইশা আমি আদর করে আইশা মনি বলে ডাকি।
পৃথিবীতে আইশা মনি আর স্ত্রী ছাড়া আমার কেউ নেই।
ওরায় আমার পৃথিবী।
একদিন পর পহেলা বৈশাখ।
আইশা মনি বায়না ধরলো পহেলা বৈশাখে ইলিশ মাছ খাবে।
আইশা মনিকে বললাম আচ্ছা ঠিক আছে।
আর মনে মনে ভাবলাম বৈশাখ মানে নতুন বছর শুরু আমাদের জিবনেরও নতুন বছর শুরু করবো।
বৈশাখ মানে নতুন কিছু বৈশাখ মানে আনন্দ সবার জিবনে আনন্দ ময় বৈশাখ আসবে।
সারাদিন রিকশা চালানোর পর বিকাল বেলা আইশা মনির জন্য ইলিশ মাছ নতুন জামা কিনলাম সাথে সংসারের ও কিছু বাজার করলাম।
সন্ধায় বাসায় আসলাম দেখি আইশা মনি পড়তে বসেছে আইশা মনিকে ডাক দিলাম আমার কাছে আসলো ইলিশ মাছ দেখাইলাম অনেক খুশি হলো।
একটু পরই ব্যাগ থেকে নতুন জামা বের করে আইশা মনির হাতে দিলাম জামা হাতে দেওয়ার সাথে সাথে হাসা শুরু করলো ও তো অনেক খুশি হাসতে হাসতে বলা শুরু করলো আমি তোমার সাথে সারা জিবন থাকবো আব্বু।
আমারও অনেক ভালো লাগলো আইশা মনির এমন কথা শুনে ভাবলাম আমাদের যেন সৃষ্টিকর্তা সারা জিবন এমন হাসি খুশি রাখে।
একটু পর আইশা মনিকে বললাম এখন ঘুমাও কালকে পহেলা বৈশাখ খুব সকালে উঠে আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খাবো।
আইশা মনি বললো আচ্ছা ঠিক আছে তাইলে ঘুমাই আমরা সবাই ঘুমিয়ে গেলাম।
হঠাৎ আমার ঘুম ভেঙ্গে গেলো দেখি আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে আমি ভাবলাম হতো একটু বৃষ্টি হবে।
এর মধ্যেই আকাশ একদম কালো হয়ে গেলো কিছুই দেখা যাচ্ছে না বৃষ্টি শুরু হয়ে গেলো এর মধ্যেই বাতাস বইতে শুরু করলো আমার মনে হলো কিছুখনের মধ্যেই বৃষ্টি থেমে যাবে।
হঠাৎ করেই এতো জোরে বাতাস বওয়া শুরু করলো যে ঘরের টিন উড়ে যাওয়া শুরু করলো মনে হলো আকাশ এসে আমার ঘরের উপরে বসেছে।
আমি আমার আইশা মনি আর আমার স্ত্রীকে খোজা শুরু করলাম আমার মনে হচ্ছে আমি আর ঘরের ভিতরে নেই কোথায় যেন চলে এসছি চারিদিকে শুধু বাতাসের শো শো শব্দ শোনা যাচ্ছে বুঝতে পারছি না আমার আইশা মনি কোথায় আমার স্ত্রী কোথায় আমি অনেক চেষ্টা করলাম খুজে বের করার কিন্তু কিছুতেই পাচ্ছি না।
একটু পর বাতাস আছতে আছতে কমতে শুরু করলো আকাশও পরিষ্কার হওয়া শুরু করলো।
মনে হচ্ছে সকাল হয়ে গেছে বৈশাখ ও শুরু হয়ে গেছে আমার ঘর কোথায় আমার আইশা মনি কোথায় আমার স্ত্রী কোথায় আমার ঘরের কোন চিহ্নই নেই এখানে আমি এখন কি নিয়ে বাঁচবো সৃষ্টিকর্তা আমাকে কিভাবে বাঁচালো।
হাইরে আমার আইশা মনি নতুন বৈশাখ নিয়ে কোথায় চলে গেলো।
চৈত্র শেষ হলে বৈশাখ আসবেই।
আসলেই বৈশাখ মানে নতুন কিছু বৈশাখ মানে আনন্দ এমন আইশা মনির মতো আনন্দ কয়জনের জিবনেই বা আসে।
বৈশাখ তুমি এসো আমার জিবনে আনন্দ নিয়ে।
মোল্লা—

২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা