কবিতা — আকাল কালের ভাবনা প্রবাহ

রবিবার, ০২ মার্চ ২০২৫ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

বহু দিন পর এলাম
কত কিছু দেখলাম
কত কী যে ভাবলাম
কোন শেষ নাই তার

আরো কি যে দেখবো
কত কিছু শুনবো
কতই না গুনবো
নাই শেষ দশা যার

চোখ তুই কিছু ধর
কান কিছু মজা কর
মুখ কর লা-স্বর
রিক্স নিতে আছে ডর
নাহি কোনো দরকার

সবকিছু চিনে নে
ফ্রি ফ্রি কিনে নে
কারো কিছু নাহি দে
থাক সদা নির্ভার

২১৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা