মন না মতি, অঃতপর মতিভ্রম- দেখেছি কতবার!
গোলকধাঁধায় তার
ঘুরেছি বারবার বয়ে কত দিশাহীন শ্বাসের ভার…
আজ দেখি মেধাভ্রমও আছে এই সংসারে-
সন্তের নিরব নিঃশ্বাসের মতো; নিরবতার অত্যাচারে
রীতিমত দশদিশি ক্লান্ত-শ্রান্ত একেবারে…
আমি শুধু দেখি- ঝাঁপসা মেকি এক সন্তের সিল্যুয়েট
ভেতরের গাঙচিল গতির ম্যাপ, ভাবনার সনেট
পড়বো কীকরে! আমি কি সন্তের মতো পয়েট?
ব্যাকরণ বলে- বলা ও দেখানো বিস্তর ফারাক; কাছাকাছি নয়
দেখানোর ছল এই যদি হয়-
সোজা-ডানে-সোজা-অতঃপর বামে-সোজা-ডানে-গন্তব্য পাবে নিশ্চয়
এটাই কি তবে গন্তব্যভ্রম? দেখানোর পাপ!
জানিনা কবে থেকে এলো মেধাভ্রমের নীলাভ শাপ
এই জমিনে! এটাই নাকি কুলীন কবিতা! বাপরে বাপ!
