কবিতা - পুনর্জন্মের পথ খুঁজি

মোঃ আব্দুল মজিদ এনডিসি
সোমবার, ১০ নভেম্বর ২০২৫ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

খেয়াল-কুটুম্বের খেলনা-বাটি আঙিনায়
আমি ছিলাম যেন অহমবোধের তুঙ্গে বসা
এক হেয়ালী নীরো…

যেন আমি-ই রাজাধিরাজ আর খেয়াল যত তার
হলো অব‍্যর্থ রাজদন্ড;
সবমিলে আমি যুগের হিরো অব দ‍্য হিরো…

হঠাৎ এক মৃত্যু-দিন শেষে কফিনবদ্ধ
এলো এক রাজসনদ-
আমি নাকি সময়ের ত‍্যাজ‍্যপুত্র এক আমার জগতে!

সে-ই থেকে আমি একা-সত্তা…
একা-যাত্রী যেন খেয়াল-তাড়িত খসে পড়া
গ্রহাণুর মতো নিরুদ্দেশের পথে

আমি এখন সময়ের মতো বিক্ষিপ্ত
বেদনার মতো একা
আমার একান্ত অন্তরে…

তাই পুনর্জন্মের পথ খুঁজি ভাবনার কালো অক্ষরে…

পরে পড়বো
১২৩
মন্তব্য করতে ক্লিক করুন