কবিতা — শূন‍্যের উপর পূর্ণমহল (দুই)

শুক্রবার, ০১ মে ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

নিস্তব্ধ প্রকৃতির মত ওরাই তো নিরবে নিভৃতে
বড্ড নিপুন হাতে-মগজে-জীবনীশক্তিতে 
সবকিছু ব‍্যালেন্স করে,
তাইতো এই বাহারি ঝলকে ওড়ে
বিলাস-ফোঁয়ারা আকাশের পানে চেয়ে…
 
রোদ-বৃষ্টি-ওরা এক জমজমাট বান্ধবমেলা-
কিছু পেয়ে বা না পেয়ে!
তবু তারা শক্তি সাহসের নিবেদিত যোগানদার; 
তারা কেউ কারে উপহাস করে না, আর
কখনো মানুষের মতো অবহেলা…
 
তোমরা তো আশিষপুষ্ট; গগন-চুম্বী বিলাস-ভবন
হয়ে বেমালুম ভিত্তি ভুলে যাও, যেখানে বলি হয়ে আছে ওদের স্বপ্নরা 
রক্ত রূপান্তরিত ঘামেদের সাথে একাই…
 
বিধাতা আর বৈভব বুঝি দোঁহের বিপরীতে দুটি সরল কোণ,
ব‍্যবধান যার বড্ড শূন্য কিছু- যা শুধু ওরা,
কেবলই ওরাই…
 
দুয়ের মাঝামাঝি জিরো পয়েন্টে আমি এক মানুষ পথিক;
‘শূন‍্যের উপর পূর্ণমহল’ কবিতাখানি লেখা ছাড়া-
আমার কিবা করার আছে আর? বেয়াড়া
সময়টা আজ বড্ড বেশি বেগতিক! 
                    (১মে ২০২৫, ঢাকা)

২৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা