মাকিদ হায়দার

কবিতা - অদূরের নাগরদোলায়

মাকিদ হায়দার
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ স্মৃতিচারণ

(কবি, নাসির আহমেদ প্রীতিভাজনেষু)

কেন যে সম্মতি দিলাম তার প্রস্তাবে
যেতে হবে সাথে নিয়ে তাকে
দেখবেন তিনি
চৈত্র সংক্রান্তির মেলা।

গিয়ে দেখি শহরের সব লোকজন
উঠে বসে আছে
নাগরদোলায়।

হঠাৎ আমায় সেই তিনি বললেন
চলো যাই দূরে যাই
যাওয়া যাক দূরে কোথাও।

পুনরায় সম্মতি দিতে গিয়ে মনে হলো
হয়তোবা মেয়েটির প্রিয় হতে পারে
গুড়ের বাতাসা।
কিছু না বলে হঠাৎ
তাকালেম আকাশের দিকে
চেয়ে দেখি চৈত্রের শেষ মেঘ দ্রুত লয়ে
আসছে আমার দিকে।

অদূরের নাগরদোলায়
কেউ নেই আর।
চৈত্র সংক্রান্তির মেলায়
শুধু ছিলেম দুজনে।

পরে পড়বো
২১৬
মন্তব্য করতে ক্লিক করুন