মল্লিকা সেনগুপ্ত

কবিতা - ভাষা

মল্লিকা সেনগুপ্ত
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ দেশাত্মবোধক কবিতা

ভাষা মানে তুমি আমি

ভাষা মানে বাংলা

ভাষা মানে বরাকর

থেকে ভাতজাংলা

বাজারের দোকানের

রাস্তার এ ভাষা

কবিতার স্লোগানের

বচসার এ ভাষা

বাংলায় কথা বলি

বাংলায় ছন্দ

তাই নিয়ে এত কথা

এত কেন দ্বন্দ্ব !

আমাদের বেঁচে থাকা

দাঁড়াবার ভঙ্গি

আমাদের শিকড়ের

পিপাসার সঙ্গী

আজ যদি সেই ভাষা

পথে পথে ভিখারি

যদি তাকে তাড়া করে

নিষ্ঠুর শিকারি

তবু ঘুম ভাঙবে না

পশ্চিমবঙ্গী !

একবার জেগে ওঠো

যুদ্ধের সঙ্গী ।

পরে পড়বো
৮৭
মন্তব্য করতে ক্লিক করুন