কবিতা — মাভূমি

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ বিবিধ কবিতা

আঠাশ দিনের মাথায় আমার

রক্তকলস পূর্ণতা পায়

আঠাশ দিনের মাথায় গাছের

ডগায় ফুটছে রুদ্রপলাশ

এখন আমার সানুদেশ জুড়ে

কুয়াশা জমছে নীরক্ত শ্বেত

রক্ত নামছে ঊষর মাটিতে

মাভূমি গুল্মগর্ভা হবেন

১৪৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা