আকাশ টা বেশ সহজ সরল ছিলো
মেঘ কন্যা এসে সব এলোমেলো করে দিলো
আকাশের কত অঙ্ক ভুল হলো।
ভরদুপুরে সন্ধ্যা এলো।
ভুল হলো জীবনের অঙ্ক গুলো।
বেমানান তুমি বড় মেঘ কন্যা।
আকাশের বুকে কিছুক্ষণ থেকে বাড়াও যন্ত্রণা।
আকাশ কিছুটা ছায়া চেয়ে ছিলো।
তুমি মুছে আলো
তুমি মায়া হয়ে ,
ওর রঙ চুরি করে নিলে।
মেঘ কন্যা তোমার জন্য আকাশ সব অঙ্ক গেছে ভুলে।
মেঘ কন্যা তুমি বড় বেমানান।
আকাশ হৃদয় কাঁদিয়ে মাটির ভাঙো অভিমান।


মন্তব্য করতে ক্লিক করুন