মণীন্দ্র গুপ্ত

কবিতা - আনন্দকে তথাগত এবং আমি

মণীন্দ্র গুপ্ত
রবিবার, ০৩ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা

‘আনন্দ, আমার পিঠ ব্যথা করছে,

আমি একটু শোব। সমাগতদের তুমি

উপদেশ দাও।’

তথাগত, এই কথা শুনে আমি মজঝিমনিকায়খানি

বন্ধ করি।

আড়াই হাজার চৈত্র— আর এতদিনকার উদবেদিল

অপরাহ্ণ, রক্তসন্ধ্যা, নিশীথ আক্ষেপ—

পৃথিবীর আমজামবট বন ঘুরে এসে

আমার ভেতর শুতে চায়। আমি সেই ক্লান্তির কারুণ্য

লক্ষ করি।

আনন্দ, আমার পিঠ ব্যথা করছে— কৃতকর্ম বড় বেশি ভারী।

আনন্দ, কখন আমি শোব?

পরে পড়বো
৬০
মন্তব্য করতে ক্লিক করুন