মণীন্দ্র গুপ্ত

কবিতা - বৃষ্টিতে সন্ধ্যায়

মণীন্দ্র গুপ্ত
রবিবার, ০৩ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা

সদ্যোজায়মান মেঘ যেন এক দৈত্যের আঙরাখা, উড়ে এল

সমুদ্রের গুপ্ত গুহা থেকে,

সবুজ মাঠের অনর্গল হাওয়া ফোয়ারার মতো উঠে

লুফে নিল তাকে।

গাছের জটলামধ্যে উঠল করতালি। নীল নদীজলে

উদ্বেল খুশির মাছ দল বেঁধে ডিগবাজি খেয়ে

আরো নিচে চলে গেল অন্য কোন দেশ-দিক্ বিজয়ে।

আকাশ পৃথিবী জুড়ে এই গুপ্ত ফুর্তি তুমি কিছুই দেখলে না,

বৃষ্টির উৎসবে তুমি ভিজে মুখে ফিরে এসে ঘরে

আলো জ্বালালে একা একা

মলিন সন্ধ্যায়।

পরে পড়বো
৭৯
মন্তব্য করতে ক্লিক করুন