কবিতা - নামতা লেখার স্লেটে পরীর গল্প মণীন্দ্র গুপ্ত রবিবার, ০৩ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা নামতা লেখার স্লেট পেয়েছি সেই কবে কোন্ ছেলেবেলায়; ভুল করে নীল পরীর গল্প মকশ করেছিলাম তাতেই বাড়ির সবাই ঘুমোলে পর ঘর-পালিয়ে দুপুরবেলায়। নামতাগুলো সব মুছেছে ঘুরতে-ফিরতে হাতে হাতেই; পরীর সেই গল্পটাই শুধু নৌকো হয়ে যাচ্ছে ভেসে বিকেলে লাল মেঘের তলায়— ♥ ০ পরে পড়বো ৫৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন